২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ১৪ জুন দেশে ফিরছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ওমরা পালন ও কিং ফয়সাল হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা শেষে মঙ্গলবার সৌদি আরব থেকে ফিরছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তাকে বহনকারী বিমানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এরশাদের সাথে তার পুত্র এরিকও রয়েছেন।

গত ৬ জুন স্বাস্থ্য পরীক্ষা ও ওমরা পালনের জন্য তিনি সৌদে আরব যান। স্বাস্থ্যপরীক্ষায় জানা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। খবর প্রেসবিজ্ঞপ্তি’র।