বাংলাদেশ ব্যাংকে ৩৫ কোটি টাকা মূল্যের রেপো নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যংকে সোমবার বাণিজ্যিক ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে ৩৫ কোটি টাকা মূল্যের রিভার্স রেপো অনুষ্ঠিত হয়।
সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একদিন মেয়াদী এই নিলামে একটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল শতকরা ৪ দশমিক ৫০ ভাগ।
এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকে গৃহীত দুটি দরপত্রের উপর ১৩৫ কোটি টাকার রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
