২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিমান বন্দর সংলগ্ন সুউচ্চ ভবনগুলোর উচ্চতা কমানোর পদক্ষেপ নিতে রাজউককে নির্দেশ দিয়েছে

সরকার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন সুউচ্চ ভবনগুলোর উচ্চতা কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ( রাজউক) নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কারণ, এ সব ভবনের কারণে বিমান উড্ডয়ন ও অবতরণে সমস্যা হয়।

সোমবার জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসনের সাংসদ এমএম শাহিনের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, নিয়ম লঙ্ঘন করে নির্মিত সুউচ্চ ভবনগুলো সম্পর্কে তার মন্ত্রণালয় রাজউককে জানিয়েছে।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের আশপাশে সুউচ্চ ভবন নির্মাণের আগে রাজউকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়ার বিধি রয়েছে।

কিন্তু দেখা গেছে নিয়ম লঙ্ঘন করে অনেক সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে, যার কারণে বিমান উড্ডয়ন ও অবতরণে সমস্যা হয়।

রাজউকের পদক্ষেপের ফলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।