২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্স কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন কর আইনজীবীরা

দেশের সকল কর আইনজীবীদের অভিন্ন আচরণ বিধির অধীনে নিয়ন্ত্রণ করতে বার কাউন্সিলের মত ট্যাক্স কাউন্সিল গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ কর আইনজীবী সমিতি ও ঢাকা কর আইনজীবী সমিতি’র নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এমএ সালাম তালুকদার বলেন, কর আপীল ট্রাইবুনালের বিচার বিভাগীয় সদস্য পদটি বিলুপ্ত করার পর থেকে দেশের কর দাতারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, কর আপীল ট্রাইবুনালের এ বিচার বিভাগীয় পদটি বিলুপ্ত করা হয় ২০০২ সালে। এখন করদাতাদের এ ট্রাইবুনালের উপর কোনও আস্থা নেই।

সংবাদ সম্মেলনে ঢাকা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিন আহমেদ মিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে অ্যাডভোকেট কামরুল আলম চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমেদ এবং অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ উপস্থিত ছিলেন।

আমিন আহমেদ মিন্টু জানান, সরকার ২০০৪-০৫ অর্থবছরে অর্থ বিষয়ক ধারার কিছু সংশোধনী এনেছে কিন্তু কতিপয় কর কর্মকর্তার নির্বাহী ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধি করেছে। এ নির্বাহী ক্ষমতা ও কতৃৃত্ব অপব্যবহারের কারণে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে এবং করদাতারা হয়রাণির শিকার হচ্ছেন।

কর আইনজীবী সমিতি সংবিধানের ১১ নং ধারার আয়কর অধ্যাদেশ সংশোধণীসহ ট্য্ক্সা ট্রাইবুনালে আইনজীবীদের সদস্য হিসেবে নিয়োগ দানের প্রথারও দাবি জানায়।