বানারিপাড়ায় পুলিশ জনতা সংঘর্ষে আহত ১০
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখারে পুলিশদের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্য সাড়ে ৬ টার দিকে চাখার পুলিশ ক্যাম্পের কনস্টেবল চুন্নুর সঙ্গে স্থানীয় রিকশাচালক মনিরের কথা কাটাকাটির এক পর্যায়ে চুন্নু রিকশাচালককে মারধোর করে। এ সময় স্থানীয় জনতা চুন্নুকে চ্যালেঞ্জ করে এক পর্যায়ে চুন্নুকে মারধোর করে। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। জনতাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়।
