২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে শান্তিরক্ষীদের অবদান ১৬ কোটি মার্কিন ডলার

২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশের জন্য ১৬ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ক্ষমতাসীন দলের সাংসদ শামসুল ইসলাম প্রামানিকের এক প্রশ্নের জবাবে পররাষ্টমন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত জাতিসংঘের অধীনে কাজ করতে গিয়ে ১২ টি মিশনের মোট ৬৭ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছে।

এর মধ্যে ৬৩ জন সেনা সদস্য এবং অপর চারজন পুলিশ সদস্য ছিল।

তিনি আরও জানান, বাংলাদেশের নীল হেলমেটধারী শান্তিরক্ষীরা বর্তমানে জাতিসঘের ১২ টি মিশন ইউএনএএমএ, ইউএনওবি, এমওএনএসি, ইউএনওসিআই, ইউএনএমআইএসইআই, ইউএনএমইই, ইউএনএমআইজি, ইউএনআইএমআইকে,ইউএনএমইএল, ইউএনএএমএসআইএল, ইউএনএমআইএস এবং এমআইএনইউআরএসও’তে কর্মরত রয়েছে।