২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

জেলার বোদা উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল শিক্ষককে দিনবন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মঙ্গলবার গ্রেফতারকৃত শিক্ষকের পক্ষে আদালতে জামিনের আবেদন জানানো হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, সোমবার উপজেলার পাঁচপীর ইউনিয়নের গুয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীটি শিক্ষকের রুমে পানি পান করতে গেলে সহকারী শিক্ষক দিনবন্ধু দরজা আটকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এদিকে উপজেলা শিক্ষক সমিতির কতিপয় নেতা ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।