বাগেরহাটে বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত
রামপালে বজ্রপাতে ভাই-বোনসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের নওশেদ আলীর বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে গৃহকর্তা নওশেদ আলী (৪০), তার বোন হেলেনা বেগম (৩০) ও ছোট ভাই এর স্ত্রী ইরাণী বেগম (২৫)।
