২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারি ও ডাকাত নির্মূল করতে চট্টগ্রামে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান, গ্রেফতার ৬

ছিনতাইকারি ও ডাকাত নির্মূল করতে চট্টগ্রামে যৌথ অভিযানে নেমেছে র‌্যাব ও পুলিশ। গত দু’দিনে এ অভিযানে ছিনতাইকারি ও ডাকাতদলের ছয়জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সম্প্রতি চট্টগ্রাম শহরে ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পাওয়ায় এ অভিযান চালানো হচ্ছে।

সোমবার রাতে যৌথ অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে বেলাল, রোকন, আলমগীর ও জামালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও অন্যান্য সামগ্রি উদ্ধার হয়। পুলিশের মতে, তারা পেশাদার ছিনতাইকারি।

এর আগে সোমবার চান্দগাও থানার ফরিদারপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে নিজামউদ্দিন ও শফিকে। র‌্যাব সূত্র জানিয়েছে, নিজাম ও শফির কোন পেশা না থাকলেও তারা বিপুল অর্থ সম্পদের অধিকারি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা গত কয়েকদিন নগরীতে ঘটে যাওয়া কয়েকটি অপরাধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।