২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এয়ারবাসে যান্ত্রিক ত্রুটি: আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল বিঘ্ন

বিমানের একটি এয়ারবাসে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে চলাচলকারী মধ্যরাতের সবগুলো ফ্লাইট সিডিউলে সমস্যা দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, মঙ্গলবার রাতে বিমানের চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাইটের (বিজি ০৪৭) এয়ারবাসটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয় ।

এ কারণে মঙ্গলবার রাত ৯টার পরিবর্তে ফ্লাইটটি ১২ ঘন্টারও বেশী সময় বিলম্বে পরদিন বুধবার দুপুর দেড়টায় দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়।

এছাড়াও একই সমস্যার কারণে বিমানের দুবাইগামী ফ্লাইট (বিজি ০২৬) ও আবুধাবীগামী ফ্লাইট (বিজি ০২৭) নির্ধারিত সময়ের ১২ থেকে ১৫ ঘন্টা পর ছেড়ে যায়।

বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলের এ হেন দশার কারণে শত শত বিমান যাত্রী ও দর্শনার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।