১৯ জুন থেকে ভিএসএফ বাংলাদেশ থাই ভিসা সার্ভিস চালু করছে
রয়্যাল থাই এ্যাম্বাসি ভিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে ভিসা রিসেপশন সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
দুতাবাসের কনসুলার সেকশনে ভিসা আবেদনকারীদের প্রতিদিনকার ভিড় এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুন থেকে এ সার্ভিস চালু হবে।
বাংলাদেশ থেকে থাইল্যান্ডগামী ব্যবসায়ী, পর্যটক এবং রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দূতাবাস এই উদ্যোগ নেয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ভিএফএস বাংলাদেশ ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করবে ঊনিশে জুন তারিখে। কেন্দ্রের ঠিকানা হচ্ছে প্লট নং-২ (এ), রোড নং-১৩৮, ব্লক এসই (সি), গুলশান।
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। ভিসাপ্রার্থীদের ৪৯০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
চট্টগ্রাম কেন্দ্র খোলার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
