২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মোবাইল বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড

গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় এটিএম মনিরুজ্জামান নামে এক ব্যক্তির মোবাইল ফোন সেট বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মনিরুজ্জামান তার মোবাইল ফোনটি চার্জ দেওয়ার কিছুক্ষণ পর প্রচণ্ড শব্দে মোবাইল সেটের বিস্ফোরণ ঘটে। এ সময় সেটটির জ্বলন্ত টুকরো বিছানা ও মশারিতে ছিটকে পড়ে আগুন লেগে যায়। সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেড আসার আগেই পুড়ে যায় ঘরের আবসাবপত্র।