সাংবাদিক অঞ্জন সেনকে ১২ বছরের আর্থিক পাওনা পরিশোধ, মামলার চুড়ান্ত নিস্পত্তি
চট্টগ্রামের দৈনিক পূর্বকোন পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার অঞ্জন কুমার সেনের ১২ বছরের চাকুরির অবসরজনিত আর্থিক পাওনা ৫ম ওয়েজ বোর্ড অনুযায়ী পরিশোধ করার পর শ্রম আপিল ট্রাইবুনালের বিচারক মো. আবদুল করিম মজুরি পরিশোধ আপীল মামলার চুড়ান্ত নিস্পত্তির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৭৪ সালের সংবাদপত্র কর্মচারি (চাকুরির শর্তাবলী) আইনের বিধিবিধান দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষ লংঘন করতে থাকায় এর প্রতিবাদে ১৯৯৮ সালের তিন জুন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের তৎকালীন সভাপতি ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার অঞ্জন কুমার সেন পদত্যাগ করেন। তার আর্থিক পাওনা ৫ম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী পরিশোধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিলে পূর্বকোণ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয় নি। এরপর তিনি আইনের আশ্রয় নেন।
