২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামের বিদ্যুৎ সমস্যা জরুরী ভিত্তিতে সমাধানের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্যাক্স যোগে প্রেরিত সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সমস্যার কারণে চট্টগ্রামের শিল্প উৎপাদন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। সেই সাথে জনজীবনও দুর্বিসহ হয়ে পড়েছে।

চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণ উৎপাদিত হলেও বিদ্যুৎ উৎপাদন বোর্ড প্রচলিত নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় চাহিদা পূরণ না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। পিডিবি’র এই ভূমিকা চট্টগ্রামের সাথে এক ধরনের বৈষম্য বলে ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়।

চট্টগ্রামে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে না নিয়ে যাওয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলো জরুরী ভিত্তিতে মেরামত করতে সংশ্লিষ্টদের আদেশ দেওয়ার জন্য ওই ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।