২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল পর্যায়ে ইউনিট তৈরি করে দারিদ্র দুর করা সম্ভব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, তৃণমূল পর্যায়ে ইউনিট তৈরি করে দারিদ্র দুর করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তথ্য বিবরণীতে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে ‘দারিদ্র নিরসন কৌশলপত্র:সংসদ সদস্যদের অর্ন্তভুক্তিকরণ’ বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

পিআরএসপি বিষয়ে উপস্থিত সংসদ সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশ্ন উথাপন করেন। তারা মত ব্যক্ত করেন যে, দারিদ্র নিরসন করতে শিক্ষা এবং কর্মসংস্থানের কোনও বিকল্প নেই । কারিগরি শিক্ষা প্রদান বিশেষ করে নারীর কর্মসংস্থান করে তাদের উৎপাদিত বিভিন্ন কুটির শিল্পজাত পণ্যের যথাযথ বাজারজাত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বিএনপি,আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়েত ইসলামী বাংলাদেশ এর নেতৃবৃন্দ এবং এসপিডি প্রকল্পের বিশেষজ্ঞ ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।