২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আটক জর্জ ৭ দিনের রিমান্ড

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা সংক্রান্ত মামলায় গ্রেফতারকৃত জর্জকে সিআইডি পুলিশ বৃহস্পতিবার আরো সাত দিনের রিমান্ডে নিয়েছে। এরআগে জর্জকে তারা পাঁচ দিনের রিমান্ডে নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জর্জক হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালত জর্জের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত জর্জকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

শীর্ষ সন্ত্রাসী আরমানের স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জর্জ নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।