সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে : শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছে।
এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি হার ৯৭ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সদস্য এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ৩০ হাজার অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, ১৫ হাজার নলকূপ স্থাপন এবং ১৫ হাজার টয়লেট নির্মান করেছে।
