বিল্ডিং কোড চূড়ান্ত করে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার
ভূমিকম্প ঝুঁকি এড়াতে সরকার দেশের বিল্ডিং কোড চূড়ান্ত করে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী জানান, আইনটি আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য অপেক্ষমান। এ বছরই এটি চূড়ান্ত করা হবে।
সাংসদ মনিরুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, ঢাকার আশপাশের নিম্নাঞ্চল ভরাট বন্ধ করতে সরকার ‘বেসরকারি আবাসিক প্রকল্পে ভূমি উন্নয়ন নীতিমালা, ২০০৪’ প্রণয়ন করেছে। অননুমোদিতভাবে উন্নয়ন কাজে নিয়োজিত হাউজিং কোম্পানির বিরুদ্ধে মামলা করে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
