২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ঝড়ে ট্রলার ডুবি, তিনশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ভোলার মনপুরা উপজেলার নায়েবের ঘাটে ঘূর্ণী ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার দুপরে একটি ট্রলার ৩৫ জন যাত্রী ও কয়েক লাখ টাকার মালামালসহ মেঘনা নদীতে ডুবে যায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

একই ঝড়ের তাণ্ডবে জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর, চাঁদপুর, মেলাংচড়া ও চাড়া ইউনিয়নের প্রায় তিনশ কাঁচা ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ট্রলারটি নদী তীরের কাছকাছি থাকায় যাত্রীরা সকলে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে ১২ বস্তা মরিচসহ দুলাখ টাকার ইলিশ মাছ বোঝাই সেলিম মাঝির ১৯ হর্স পাওয়ারের ট্রলারটির কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি।