পটুয়াখালীতে পৃথক তিনটি সংঘর্ষে আহত ২৫
পটুয়াখালীতে শুক্রবার পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সদর উপজেলার ভায়লা গ্রামে বিরোধপূর্ণ জমিতে কৃষিকাজ করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে রামদা, ঢাল ও লাঠির আঘাতে ২১ জন আহত হয়। গুরুতর জখম সুলতান ঢালী, জলিল, গফুর ঢালী, কবির ঢালী, আবুল কালাম, আলতাফ হোসেন, আব্দুস সাত্তার, সাহাবুদ্দিন ও আনসার ঢালীকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
এদিকে শহরের কলেজ রোডে প্রতিবেশির সাথে সংঘর্ষে মহিলাসহ তিনজন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত লোকমানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অপর ঘটনায় ছোট বিঘাই গ্রামে রাজ্জাক, রিপন ও সোনামিয়া দলের হামলায় ইউসুফ ফকির (৪৫) গুরুতর আহত হয়। তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনটি ঘটনাতেই পৃথক পৃথকভাবে মামলার প্রস্তুতি চলছে।
