২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী নিহত

পাবনায় বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাবের ক্রসফায়ারে এক চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

র‌্যাব সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ফজলুর রহমানকে র‌্যাব-৫ এর সদস্যরা আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী সদর দফতরে নিয়ে যায়। ফজলুর স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগীদের ধরার জন্য র‌্যাব সদস্যরা তাকে সদর উপজেলার গয়েশপুরে নিয়ে আসে। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে । র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ফজলু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ফজলু উপজেলার জোতগাড়ি জালালপুরের ইজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি রিভলবার, একটি চাপাতি এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।