মোবাইল মেলায় গ্রাহকদের ভীড়
বাংলালিংকের সিম এবং নতুন নতুন মোবাইল সেটের খোঁজে হাজার হাজার মোবাইল অনুরাগী বিশেষ করে তরুণ যুবারা শুক্রবার ভীড় জমিয়েছে রাজধানীর বসুন্ধরা মার্কেটে বাংলালিংক মোবাইল মেলায়।
বাংলালিংকের সিম ছাড়াও তাদের মূল আকর্ষণ ছিল নতুন নতুন হ্যান্ডসেটের প্রতি। মেলায় আগত অনেকেই গান ও খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
পাঁচ দিনব্যাপী বাংলালিংক বসুন্ধরা মোবাইল মেলা ২০০৫-এ অতিরিক্ত ১২০০ টাকা চার্জে সিম সংযোগ দেওয়া হচ্ছে। এর আগে আগের দামেই সিম বিক্রির অফার করা হয়েছিল।
মেলায় দর্শনার্থী ও ক্রেতারা ৪৩ টি স্টল ঘুরে সঠিক দামে মোবাইল সেট খোঁজ করে।
বাংলালিংকের প্রধান নির্বাহি কর্মকর্তা লারস পি রিচেল্ট মেলার উদ্বোধন করেন।
বাংলা লিংকের পরিচালক ওমর রশিদ বিডিনিউজকে বলেন, আমরা আগের মূল্যে সিম দিতে না পারলেও ফ্রি এসএমএস, সল্প মূল্যে হ্যান্ড সেট, বিভিন্ন গেম ও মিউজিকসহ আরও অনেক আকর্ষনীয় অফার করেছি।
২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা।
বাংলালিংকের গ্রাহক সংখ্যা ইতোমধ্যে চার লাখে পৌঁছেছে। নয়টি জেলায় বাংলালিংকের কভারেজ রয়েছে। আগামী চার মাসের মধ্যে ৩৩ জেলায় নেটওয়ার্ক বিস্তৃত করা হবে।
