সাবমেরিন ক্যাবল ল্যাণ্ডিং স্টেশনের সেগমেন্ট টেস্ট শেষ হবে আগস্টের প্রথম সপ্তায়
কক্সবাজারে সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় এর ল্যাণ্ডিং স্টেশনের সেগমেন্ট টেস্ট আগস্টের প্রথম সপ্তায় শেষ হবে, জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। বৃহস্পতিবার এ টেস্টের কাজ শুরু হয়।
বাংলাদেশ সাবমেরিণ প্রকল্পের পরিচালক মনোয়ার হোসেন শনিবার বিডিনিউজকে বলেন, দুটি রুটে সেগমেন্ট টেস্টিং এর কাজ চলছে একটি ভারতের চেন্নাই, অপরটি সিঙ্গাপুরের দিকে।
তিনি আরো বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড ও ক্যাবল প্রকল্পের প্রধান কন্ট্রাক্টর, জাপানের অন্যতম টেলিকম সংস্থা ফুজিৎসুর বিশেষজ্ঞরা কক্সবাজারের ঝিলনতলাস্থ ল্যাণ্ডিং স্টেশনে দিনরাত কাজ করে যাচ্ছেন।
