আধাকেজি হেরোইনসহ র্যাবের হাতে আটক ৪
র্যাব-৬ সদস্যরা শুক্রবার গভীর রাতে সীমান্তবর্তী একটি গ্রাম থেকে আধা কেজি হেরোইনসহ চার কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব সদস্যরা গোগা গ্রামের মাদক ব্যবসায়ী সাবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে আধা কেজি হেরোইন সহ চারজনকে আটক করে।
সূত্র জানায়, র্যাব সদস্যরা প্রথমে চারশ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী সাবর আলীর স্ত্রী জরিনাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাগআচড়ার রাঢ়ী পুকুর গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে একশ গ্রাম হেরোইন সহ মজিবর, সাইফুল ও শিমুলকে আটক করা হয়।
