ফকিরহাটে গণপিটুনিতে যুবক নিহত, পুলিশের ধারণা সে চরমপন্থী
বাগেরহাটের ফকিরহাটে শনিবার গভীর রাতে গণপিটুনিতে অজ্ঞাতনামা (৩২) এক যুবক নিহত হয়েছে।
পুলিশ নিহত যুবককে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম.এল.) সদস্য বলে দাবি করেছে এবং ঘটনাস্থল থেকে ওই সংগঠনের কিছু লিফলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালি গ্রামে শুক্রবার রাত ১২টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিহত যুবক ও তার অপর তিন/চার জন সহযোগীকে স্থানীয় ডিফেন্স পার্টির সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ডিফেন্স পার্টির সদস্যদের পাল্টা হুমকি দেয়। এ সময় ডিফেন্স পার্টির ডাকে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌড়ানোর সময় পড়ে গেলে জনতা তাকে ধরে গণপিটুনী দেয়।
নিহতের অন্য সঙ্গীরা পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
