২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ভোলা ও লক্ষ্মীপুরে মঙ্গলবার পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিডিনিউজ’র ভোলা প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বটতলা এলাকায় মঙ্গলবার দুপুরে মাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১-৬৫৬৭) একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। নিহতের নাম আশিক (১০)। এসময় আরও তিনজন আহত হয়। আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ’র লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রামগতি লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার কাছে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান শিশু তছলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর আরেক দুর্ঘটনায় দালালবাজার এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সৈয়দ আহমেদ নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

পুলিশ বিকেলে লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।