চাঁপাইনবাবগঞ্জে যুবকের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামে সোমবার রাতে করিম (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হাজী আব্দুস সালামের ছেলে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, ইতালি যাওয়ার জন্য দালালকে ৫ লাখ টাকা দিয়ে প্রতারিত হয় দু’ সন্তানের জনক করিম। এনিয়ে পিতার সাথে ঝগড়ার প্রেক্ষিতে অভিমানে করিম আত্মহত্যা করে।
