২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেইল একাউন্ট থেকে ইন্টারনেট গ্রাহকদের রেকর্ড মুছে ফেলেছে বিটিটিবি

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড কোনও আগাম ঘোষণা ছাড়াই তাদের মেইল একাউন্ট থেকে মেইল এবং ডকুমেন্ট ফাইলসহ গ্রাহক রেকর্ড মুছে ফেলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কয়েকজন ইন্টারনেট গ্রাহক মঙ্গলবার অভিযোগ করে বলেছেন, বিটিটিবি ইন্টারনেট গ্রাহকদের অধিকার হরণ করেছে।

মার্চ ২০০৫ এর বিটিটিবির রিপোর্ট অনুযায়ী বিটিটিবির ১৬,৭৯৪ জন গ্রাহক রয়েছে।

তারা আরও বলেন, ইন্টারনেট বিধি অনুযায়ী আইএসপি কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য একটা নির্দিষ্ট স্থান রাখে। আইএসপি আদের সেবার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত ম্যাসেজের মাধ্যমে জানাবে। কিন্তু বিটিটিবি এই বিধি মানেনি।

একজন বিটিটিবি গ্রাহক বিডিনিউজকে বলেন, আগে থেকে যদি আমাদেরকে জানানো হতো তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রক্ষা পেত।

এবিষয়ে বিটিটিবির ইন্টারনেট বিভাগের একজন কর্মকর্তা বলেন, গ্রাহকরা অপ্রয়োজনীয় ডকুমেন্ট রেখেছিল যা সেবার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছিল।

আগাম ঘোষণা ছাড়াই ডকুমেন্ট মুছে ফলার ব্যাপারে তারা বলেন, সিদ্ধান্তটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে।