সংসদীয় কমিটি ১ জুন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবে
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কার্যক্রম দেখতে ১ জুন চট্টগ্রাম আসছে।
এই সফর উপলক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব দু দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। কমিটি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পের কর্মকান্ডও প্রত্যক্ষ করবে।
সুত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে শ’খানেক প্রকল্পের কাজ সরেজমিন প্রত্যক্ষ করতেই মুলত প্রথমবারের মত চট্টগ্রাম আসছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি।
