২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হত্যা মামলায় ভারতীয় নাগরিকসহ ৭ জনের যাবজ্জীবন

সাতক্ষীরার চাঞ্চল্যকর হত্যা মামলায় আদালত এক ভারতীয় নাগরিকসহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো-কালিগঞ্জের আশরাফুজ্জামান মিলন, আমজাদ হোসেন (পলাতক), রাইসুল, শেখ সিরাজুল ইসলাম (পলাতক), আতাউর রহমান, হাবিবুর রহমান (পলাতক), এবং পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হিংগলগঞ্জ থানার বাকড়া গ্রামের নেছার আলী ওরফে আব্দুল হামিদ।

ঘটনায় প্রকাশ, ১৯৯৮ সালের ২৮ জানুয়ারি একদল অস্ত্রধারী ডাকাত কালীগঞ্জ উপজেলার চিংড়া গ্রামের কিশোরী মণ্ডল, সূর্যকান্ত মঙ্গলসহ একাধিক বাড়িতে ডাকাতি করার সময় গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এসময় ডাকাতদের গুলিতে রণজিৎ ঘোষ নিহত এবং আরও ৭/৮ জন আহত হয়।

পরে কিশোরী মণ্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে।