বিনামূল্যে ১২০ শিশুর চোখের ছানির চিকিৎসা দেবে সিএসএফ
চাইল্ড সাইট ফাউন্ডেশন এবং বাংলাদেশ আই হাসপাতাল যৌথ উদ্যোগে এখন থেকে প্রতিমাসে বিনামূল্যে ১২ শিশুর চোখের ছানিজনিত অপারেশন করবে।
জানা যায়, এ ব্যাপারে সম্প্রতি চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) এবং বাংলাদেশ আই হাসপাতাল একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য মাসে ১০ জন শিশুকে বাংলাদেশ আই হাসপাতালে পাঠানো হবে। এতে করে বছরে ১২০ জন শিশু উন্নততর চিকিৎসা সেবা পাবে।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিএসএফ লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর হেলথ’র (আইসিইএইচ) কারিগরি ও অর্থ সহায়তায় কয়েক বছর ধরে প্রত্যন্ত অঞ্চলের গরিব শিশুদের খুঁজে বের করে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসএফ’র প্রেসিডেন্ট ডা. যোবায়দা হান্নান ও সাধারণ সম্পাদক মো. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. নিয়াজ রহমান।
