২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতা কারখানায় আগুন নেভাতে গিয়ে ৮ ফায়ার ফাইটার আহত

রাজধানীর দয়াগঞ্জে মঙ্গলবার সকালে একটি জুতা কারাখানার দুটো রাসায়নিক গুদামঘরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য আহত হয়েছে। অবশ্য কোনও সাধারণ নাগরিক এ ঘটনায় আহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আহত আট ফায়ার সার্ভিস সদস্যের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্টেশন অফিসার চান মিয়া এবং ফজলুকে ঢাকা মেডিকেল কলেজ থেকে কলাবাগানের একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।

ফায়ারম্যান কাসেম, শাহজাহান এবং মিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে সাতটায় গুদামঘরে রক্ষিত রাসায়নিকের ড্রামগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সে সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট জোর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।