২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমান সোমবার উত্তরবঙ্গের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তিনি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বাসু পাড়া, কাজু পাড়া, তেতুলিয়া, সুবি পাড়া, খোকসা, সাতবাড়িয়া, মোল্লাপাড়া, পড়ামারিয়া, যশোপাড়া, দেবপাড়া এবং ক্ষতিগ্রস্ত নাটোর জেলার বিভিন্ন অঞ্চলে দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। সোমবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

ত্রাণ বিতরণকালে নাজমা রহামানের সাথে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম মো. ফারুক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খান এভং সাধারণ সম্পাদক এডভোকেট হামিদ আলী শেখ।