২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হিটস্ট্রোকে ২জনের মৃত্যু

সোমবার পাবনায় প্রচন্ড গরমে দুই ব্যক্তির মৃত্যু হয় ও আরো অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রচন্ড গরমে সোমবার সদর উপজেলার হামিচাপুর গ্রামের তোফা মন্ডল (৬২) এবং দাসপাড়া গ্রামের আজগর বেপারী (৬৮) মারা গেছেন। চিকিৎসকরা বিডিনিউজ’কে জানান, প্রচন্ড গরমে হিট ষ্ট্রোক হয়ে মৃত্যু ঘটেছে তাদের।

গরমে অসুস্থ হয়ে অর্ধশতাধিক মানুষ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ।

এছাড়া, প্রচন্ড তাপাদাহে সোমবার পাবনার সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী এনামুল হক রফিকুলের একশত বিশটি বয়লার মুরগী হিটস্ট্রোকে মারা গেছে ।

পাবনাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে গত পাঁচদিন ধরে ভ্যাবসা গরম ও তাপদাহ বয়ে যাচ্ছে। গরমের তীব্রতায় মানুষের জীবন ওষ্ঠাগত। পাশাপাশি প্রানীকূলের অবস্থাও ত্রাহি ত্রহি। দুপুরের বাতাস আগুনের মত শরীরে অনুভূত হচ্ছে। শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এর ওপর চলছে লোড শেডিং। যা জন জীবনকে আরো অসহ্য করে তুলেছে।