পুলিশ কর্তৃক শিশু নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন
নেত্রকোণা জেলার পুলিশ লাইনে কর্মরত পুলিশের যানবাহন শাখার হাবিলদার মোজাম্মেল হাসান কর্তৃক ক্যান্টিন ম্যানেজারের ভাতিজাকে যৌন নির্যাতনের প্রকৃত ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিশু নির্যাতনের ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর নেত্রকোণা জেলা পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হাবিলদার মোজাম্মেল হাসানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়, কিন্তু রহস্যজনক কারণে সেসবের কোনও তদন্ত হয়নি।
