২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রফেসর ইউনুসের দেওয়া ঘুষের ফর্দ: ব্যাংকের জিএম পদে ২০ লাখ, প্রাথমিক শিক্ষক বদলিতে ২০ হাজার টাকা

প্রফেসর মুহাম্মদ ইউনুসের মতে, দুর্নীতির বাজার দর রয়েছে। চাকরিতে নিয়োগ বা বদলির জন্যে রয়েছে নির্দিষ্ট ঘুষের দর। তার দেওয়া ঘুষ বিষয়ক ফর্দ অনুযায়ী, ব্যাংকের জিএম পদে পদোন্নতির জন্যে ঘুষ লাগে ১০ থেকে ২০ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সবচেয়ে কম ঘুষ লাগে প্রাথমিক শিক্ষক বদলিতে। এ খাতে ঘুষ চলে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

রোববার দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এই ফর্দ দেন। প্রফেসর ইউনুস বলেন, কোন চাকরিতে কত টাকা ঘুষ লাগে, এটি প্রায়ই লোকমুখে শুনি। শোনা কথা ওপর ভিত্তি করে আমি একটা ফর্দ বানিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি, এই দরগুলো ঢালাওভাবে সবার জন্যে প্রযোজ্য নয়।

তার দেওয়া ফর্দ অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫০ হাজার থেকে দুলাখ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারি নিয়েগে দু থেকে তিন লাখ, পুলিশের এসআই পদে নিয়োগে পাঁচ থেকে আট লাখ, পিয়ন নিয়োগে এক লাখ, নার্স নিয়োগে দুলাখ, সার্ভেয়ার নিয়োগে ৮০ থেকে দুলাখ, ব্যাংকের এজিএম ও ডিজিএম পদে পদোন্নতির জন্যে দু থেকে পাঁচ লাখ, অডিট সুপার থেকে অ্যাসিসটেন্ট কন্ট্রোলার পদে পদোন্নতির জন্যে তিন থেকে পাঁচ লাখ, কাস্টমসে বদলির জন্যে পাঁচ থেকে ১০ লাখ, ডাক্তারদের বদলির জন্যে এক থেকে ১০ লাখ, চট্টগ্রাম থেকে বদলিপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার বদলি বাতিলে পাঁচ থেকে আট লাখ, নার্স ও ওয়ার্ডবয় বদলিতে ৮০ হাজার থেকে দুলাখ, ঝাড়ুদার ও ওয়ার্ড বয় নিয়োগে ৫০ থেকে ৮০ হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে তিন থেকে চার লাখ টাকা ঘুষ লাগে।