নগরীতে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে
নগরীর শ্যামপুর থানার রায়সাহেব বাজারে রোববার বিকেলে একজন বাই সাইকেল আরোহীকে একটি বাস ধাক্কা দিলে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।
আহত সাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম আনিসুর রহমান (৩৫)। সে ৫৪, মীরহাজারীবাগের বাসিন্দা জয়নাল বয়াতীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসটি তাকে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।
