ঢাবি’র সংঘর্ষ তদন্তে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠিত
সড়ক দুর্ঘটনায় শাম্মী আক্তার হ্যাপি নিহত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনি ও রোববারের সংঘর্ষের ব্যাপারে কর্তৃপক্ষ ট্রেজারার অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসানকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
সভায় সিন্ডিকেট শনিবার চারুকলা ইনস্টিটিউটের ভিতরে পুলিশী হামলার নিন্দা জানিয়েছে।
