নওগাঁয় সোনালী ব্যাংকে চোখের পলকে ৫০ হাজার টাকা উধাও
নওগাঁয় সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে রোববার সকাল সাড়ে ১১ টায় চোখের পলকে ব্যাংকের সিনিয়র অফিসার রিক্তা মজুমদারের ৫০ হাজার টাকা খোয়া গেছে।
ব্যাংক সূত্র জানায়, পারিবারিক কাজের জন্য রিক্তা মজুমদার একই শাখায় সঞ্চয়পত্র ভাঙ্গিয়ে ৫০ হাজার টাকা এনে তার ড্রয়ারে রাখেন। কিন্তু একটু পরেই পাশের টেবিল থেকে লেজার বই নিয়ে এসে দেখেন মূহুর্তের মধ্যে ড্রয়ার থেকে তার টাকা উধাও হয়ে গেছে। বহু খোজাখুজি করেও পরে আর ওই টাকার সন্ধান মেলেনি। এ নিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় চলছে।
এ ঘটনার পর ব্যাংকের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
