পররাষ্ট্র সচিবসহ ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ
সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে চুক্তি ভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনকে তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। চুক্তিতে নিয়োগ প্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী মনোয়ারুল হকের চুক্তির মেয়াদ রাস্ট্রপতির ১০% কোটায় আরও এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক জামিল এ মজিদের চুক্তির মেয়াদ বাড়ানো দুই বছর বাড়ানো হয়েছে।
