বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স বাতিলের দাবি
উচ্চ হারে কল চার্জ আদায় এবং বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানীগুলোর আন্তঃসংযোগের ব্যাপারে টেলিটকের বিরোধিতা করার প্রতিবাদে বেসরকারী মোবাইল ফোন কোম্পানীগুলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে টেলিটক গ্রাহক ফোরাম।
রোববার টেলিটক গ্রাহক ফোরাম’র আহবায়ক জুলিয়াস চৌধুরী এক চিঠির মাধ্যমে বিটিআরসি’র চেয়ারম্যানের কাছে এই দাবি জানান।
সরকারি মোবাইল ফোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। ওই মহলটি বেসরকারী মোবাইল ফোন কোম্পানীগুলোর সিন্ডিকেট কিনা তা তদন্তের দাবি জানানো হয় চিঠিতে।
সরকারের জনকল্যাণমুলক কর্মকান্ডের বিরোধিতা করায় এবং প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একচেটিয়া সুবিধাভোগী বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানীগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের প্রতি বিটিআরসিকে আনুরোধ জানান ফোরামের আহ্বায়ক।
