২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ১ উপনির্বাচনে প্রার্থী মনোনায়ন নিয়ে জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে

আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য নরসিংদী ১ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনায়ন নিয়ে জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় বোর্ড ডাকসু’র সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকনকে প্রার্থী হিসেবে মনোনায়ন দিয়েছে । খোকন অবশ্য বেলাবো উপজেলার বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপি’র একজন নেতা বলেন, এটা আমাদের মধ্যে একটি বিভেদ তৈরি করেছে যা খুবই দুঃখ জনক, এর ফলে কিছুই হবে না শুধু আমাদের আভ্যন্তরীণ একতা ভেঙ্গে পরস্পরের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি করবে।

ক্ষমতাসীন দলের পাচ বিদ্রোহী প্রার্থী এবং যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম বলেন, সংসদীয় বোর্ড খোকনের মনোনায়ন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমারা কোনও বহিরাগতকে প্রশ্রয় দেবনা। কোনও সুবিধা ভোগের আশায় নয়, আমরা এখানে জনগণের জন্য রাজনীতি করি।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি দল আমাদের বহিষ্কার করে তাহলে আমরা পাঁচজন একসাথে দল ত্যাগ করবো।

শামসুদ্দিন আহমেদ এছাকের বিধবা স্ত্রী রোকেয়া আহমেদ লাকি বলেন, আমরা দলত্যাগ না করলেও কোনও বহিরাগতকে সহ্য করবো না।

অপর এক বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ বলেন, দলের হাইকমান্ড স্থানীয়দের অগ্রাহ্য করে খোকনকে মনোনায়ন দিয়েছে।

জেলার পাঁচ বিদ্রোহী প্রার্থী খোকনের বিরুদ্ধে একত্রিত হওয়ার শপথ নিয়েছে এবং তাদের মধ্য থেকে একজনকে প্রার্থী হিসেবে মনোনায়ন দেয়া হবে।