খুলনায় আইনজীবী ও অধ্যাপক দম্পতির বাসায় গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
খুলনা মহানগরীর এক আইনজীবি ও অধ্যাপক দম্পতির বাসায় রোববার এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ সুত্র জানায়, নগরীর ফায়ার ব্রিগেড রোডের বাসিন্দা অ্যাডভোকেট শেখ শাহাদত হোসেন এবং অধ্যাপক রওশন আরা বেগম দম্পতির বাসায় কাজ করত গৃহপরিচারিকা ফাতেমা (১৬)। রোববার সকালে স্বামী স্ত্রী দু’জনে পেশাগত কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশিকে সাথে নিয়ে গৃহকর্ত্রী রওশন আরা বাসায় ফিরে ফাতেমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দরজার সাথে ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ হাসপাতালের মর্গে পাঠায়।
ফাতেমাকে হত্যা করে দরজার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। অন্যদিকে পরিবার থেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
