যমুনার ভাঙ্গনে বিলীন হবার পথে জামালপুরের ৫ গ্রাম
বর্ষা মৌসুমের শুরুতেই বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যমুনার তীব্র ভাঙ্গনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ৫টি গ্রাম এখন বিলীন হবার পথে।
জানা গেছে, ইতোমধ্যে ভাঙ্গনের ফলে দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামসহ শত শত একর ফসলী জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী স্থানীয় লোকজন বাড়ীঘর
ছেড়ে অন্যত্র চলে গেছে। গত কয়েক বছরে নদী ভাঙ্গনে জমি হারিয়ে এসব এলাকার শত শত মানুষ নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে।
যমুনার ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কর্যকর পদক্ষেপ নেয়া না হলে চর আমখাওয়া ইউনিয়নের গ্রামগুলি নদীগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
