২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ক্রসফায়ারে বনদস্যু রফিক নিহত

মংলা আবহাওয়া অফিসের সামনে শনিবার গভীররাতে র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে ক্রসফায়ারে বনদস্যু রফিক বাহিনীর প্রধান রফিক নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনা থানার দাকোপ উপজেলার বানিয়াকান্তা এলাকা থেকে বনদস্যু রফিককে গ্রেফতার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য রফিককে নিয়ে বাগেরহাট জেলার মংলা আবহাওয়া অফিসের সামনে রাত তিনটার দিকে পৌঁছলে সন্ত্রাসীরা রফিককে ছিনিয়ে নেয়ার জন্য র‌্যাব সদস্যদের উপর গুলি চালায়। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে ক্রস ফায়ারে পড়ে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে দু’জন র‌্যাব সদস্য আহত হয়। আহত র‌্যাব সদস্যদের খুলনার জাহানাবাদ সেনানিবাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা ২টি বিদেশী বন্দুক ও ৪ রাউণ্ড গুলি উদ্ধার করে।

নিহত বনদস্যু রফিক খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী নিহত আসাদুজ্জামান লিটুর অন্যতম প্রধান সহযোগী ছিল। তার বাড়ী খুলনা মহানগরীর নিরালা এলাকায়।