২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী ও নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯২টি গার্মেন্টস মেশিন উদ্ধার, গ্রেফতার ৭

পুলিশ শুক্রবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং টঙ্গী থেকে গার্মেন্টসে ব্যবহৃত জুকি কোম্পানির ৯২টি মেশিন উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

গ্রেফতারকৃতরা হলো, মিজানুর রহমান (৩৬), স্বপন (৩২), আসাদ খান (৪৬), হামিদ মিয়া (৩৫), শফিকুর রহমান (৫০), হাবিবুর রহমান (৩৮) ও বিল্লাল হোসেন (২৫)।

পুলিশ জানায়, ৩৮টি মেশিন উদ্বার করা হয় টঙ্গী থানার আমতলীর সাতরং থেকে এবং ৫৪টি উদ্ধার করা হয় নগরীর মিরপুর, কোতয়ালি ও শান্তিনগর এলাকা থেকে।

পুলিশ আরও জানায়, মেশিনগুলোর মোট মূল্য প্রায় ৮০ লাখ টাকা এবং এগুলো বিভিন্ন সময় ধামরাই ও টঙ্গীর গার্মেন্টস ফ্যাক্টরি থেকে ডাকাতি করা হয়েছে।

মেশিনগুলোর মধ্যে ৭১টি ধামরাই পুলিশের কাছে এবং ২১টি গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।