পুলিশ বিভাগের জন্য ভারত থেকে ১৭টি ঘোড়া আমদানি
বাংলাদেশ পুলিশ বিভাগের জন্য ভারত থেকে ১৭টি ঘোড়া আমদানি করা হয়েছে। শনিবার বেনাপোল স্থল বন্দর দিয়ে ঘোড়াগুলোকে বাংলাদেশে আনা হয়।
ঘোড়াগুলোর মুল্য ৮০ হাজার ৪৫৩ মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় এ মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৪৯ হাজার টাকা। বাংলাদেশ পুলিশের জন্য ঘোড়াগুলো রপ্তানী করেছে কলকাতার মেসার্স পরিতোষ বিশ্বাস।
এর আগেও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ঘোড়া আমদানি করা হয়েছে। কিছু দিন আগেও এই সীমান্ত দিয়ে গাধাও আমদানি করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
