ফরিদপুরে সন্ত্রাস বিরোধী সমাবেশ
ফরিদপুর জেলার রঘুনন্দনপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকাবাসী শনিবার সকালে সন্ত্রাস বিরোধী সমাবেশের আয়োজন করে।
নুর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে আয়েজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
সমাবেশে বক্তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ সময় নুর মো. মোল্লাকে সভাপতি করে ২৩ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
