২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে সাতজন কাদিয়ানির সুন্নি ধারার ইসলাম গ্রহণ: মুফতি নূরানির দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাদিয়ানি সম্প্রদায়ের সাত ব্যক্তি সুন্নি মতাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের সিনিয়র নায়েবে আমির মুফতি নূরানি দাবি করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার শ্যামনগরে ছোট ভেটখালি গ্রামে একটি মসজিদে জুম্মার নামাজ শেষে তিনি এ কথা বলেন।

নামাজ পূর্ব আলোচনায় মুফতি নূরানি বলেন, খতমে নবুয়াতের আন্দোলনের মাধ্যমে আমরা অমুসলিম কাদিয়ানি সম্প্রদায়ের প্রতারণা থেকে মুসলমানদের রক্ষা করার চেষ্টা করছি।

আলোচনার সময় খতমে নবুওয়াতের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মুফতি নূরানি ৩১ মে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্তরে নব-মুসলিমদের সম্মানে সংবর্ধনা সভায় সকলকে যোগ দেওয়ার অনুরোধ জানান।

জানা যায়, এর আগে সাতক্ষীরা এলাকায় আরও শতাধিক কাদিয়ানি সুন্নী মতাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছে।