২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বজ্রপাতে ২ সহোদরসহ নিহত ৩ আহত ৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শনিবার সহোদর দু’ভাইসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সূত্র জানায়, শনিবার ভোরে উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের বামনপাড়া গ্রামে বজ্রপাতে পৈতা বম্মর্ণের পুত্র দশম শ্রেনীর ছাত্র নারায়ন রায় (১৬) ও তার ছোট ভাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র রতন রায় (১১) নিহত হয়।

একই দিনে অপর ঘটনায় উপজেলার বেংহারী গ্রামে বনগ্রাম ইউনিয়নের মানিকপীর চুনিয়াপাড়ার কছিম উদ্দিনের পুত্র মজনু (১২) নিহত হয়। এ সময়ে মজনুর ভাই রঞ্জু আহত হয়।

অন্যদিকে বজ্রপাতে জেলার বিভিন্নস্থানে আরও তিনজন আহত হয়। আহতরা হলো- সদর উপজেলার শিংরোড এলাকার গৃহবধূ হামিদা ও তার দেবর মুকুল (১৫) এবং বোদা উপজেলার ওকরাবাড়ি এলাকার হালিমা বেগম।

আহতরা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।